বৈষম্যহীন দেশ গড়তে শপথ নেবে ছাত্র-জনতা : কর্নেল আজাদ

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

মহান বিজয় দিবস উপলে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাসহ পুরো বাঙালি আবারো মুষ্টিবদ্ধ শপথ নেবে- এমন মন্তব্য করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর (অব:) লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদের পক্ষে তার ছোট ভাই কামরুজ্জামান জুয়েল।

গত শনিবার ধনবাড়ীতে আয়োজিত বিজয় দিবসের কর্মসূচিতে কর্নেল আজাদের পে বক্তব্য রাখেন কামরুজ্জামান জুয়েল। তিনি বলেন, বিজয় দিবস কেবল একটি উৎসব নয়, এটি আত্মত্যাগ, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক। এই দিনে জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করা।

এ উপলে ধনবাড়ীতে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।