জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

Printed Edition
3rd-1
জাতীয় প্রেসক্লাবে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন কবি হাসান হাফিজ : নয়া দিগন্ত

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে প্রাইম ব্যাংক আই হসপিটালের সহযোগিতায় গতকাল শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গকে (স্ত্রী-ছেলে-মেয়ে) ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে ১৫০ জন সদস্য ও তাদের পরিবারকে চিকিৎসাসেবা দেয়া হয়।

চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। বক্তৃতা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন এবং প্রাইম ব্যাংক আই হসপিটালের সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এ কে এম মহসীন। বিজ্ঞপ্তি।