এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

প্রথম অধ্যায় : ভৌত রাশি ও তাদের পরিমাপ

Printed Edition
sy-4
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা ও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : ভৌত রাশি ও তাদের পরিমাপ’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৫। উদ্দীপকের সাথে সম্পর্কিত বাক্য হলো-

র) ভার্নিয়ারের সমাপাতন ৩

রর) ভার্নিয়ার ধ্রুবক ০.০৫

ররর) দণ্ডটির দৈর্ঘ্য স্নাইড ক্যালিপার্সের সাহায্যে মাপা হয়

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর

গ) রর, ররর ঘ) র, রর, ররর

৬। লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-

ক) গ খ) উ

গ) খ ঘ) খঈ

৭। চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে-

ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি

খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি

গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি

ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি

৮। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগই হবে-

ক) ভার্নিয়ার ধ্রুবক

খ) যান্ত্রিক ত্রুটি

গ) ভার্নিয়ার সমপাতন

ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স

৯। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?

ক) দুইটি খ) তিনটি

গ) চারটি ঘ) একটি

১০। কোনটি মৌলিক রাশি?

ক) বেগ খ) বল

গ) সময় ঘ) তাপ

উত্তর : ৫. ঘ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. গ।