তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল

Printed Edition

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আল্লাহর রহমত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা গাবতলীর কালাইহাটা দক্ষিণপাড়া দারুস সালাম জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।

দোয়া ও মুনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির উপদেষ্টা আমিনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নবীর হোসেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, আব্দুল মতিন, সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইলিয়াছ মাহমুদ উজ্জ্বল, রিবন মিয়া, শহিদুল ইসলাম, লিটন মিয়া, নোমান বাবু, মুরাদ হোসেন, আব্দুল হান্নান, সিহাব বাবু, বিএনপি নেতা আব্দুল করিম, ফয়সাল মোল্লা, শহিদুল ইসলাম প্রমুখ।