বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসঙ্ঘ মহাসচিবের

Printed Edition
back-2
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান : নয়া দিগন্ত

নিউ ইয়র্ক প্রতিনিধি ও কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের প্রতি জাতিসঙ্ঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গা বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সঙ্কটের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জগুলো এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে উভয়পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসঙ্ঘের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।