‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। পৃথক প্রজ্ঞাপনে খালেদা জিয়া এবং জিয়া পরিবার এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন।

বার্ধক্য জনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলেও এতে নিরাপত্তা বিঘিœত হচ্ছে।