মনীষী ইবনুল লুবিদি
Printed Edition
নিকো হক
তোমরা হয়তো ইবনুল লুবিদির নাম শোনে থাকবে। তিনি আরব বিশ্বের মানুষ। বিশ্বসভ্যতায় অবদান রাখার জন্য এখনো তিনি স্মরণীয় ও বরণীয়।
জানো কি, ইবনুল লুবিদি ইসলামী সোনালি যুগের বিখ্যাত ব্যক্তি? তিনি পেশায় ছিলেন চিকিৎসক। তবে ‘বহুশাস্ত্রজ্ঞ’ হিসেবে তার নামডাক ছিল। এই ব্যক্তি অঙ্ক, জ্যামিতি, বীজগণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে অনেক বই লিখেন। তিনি শুধু দু’টি বিজ্ঞান তালিকাই প্রস্তুত করেননি, লিখেন অনেক বিজ্ঞান বই। অঙ্ক, বীজগণিত, ম্যাজিক স্কোয়ার, ইউক্লিড গ্রন্থ, জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, তালিকা প্রভৃতি সম্পর্কে তিনি লিখেন আটটি বই।
প্রথমে তিনি হিমসের সুলতান ইবরাহিমের অধীনে কাজ করেন। এরপর তিনি মিসরের শাসনকর্তার অধীনে আলেকজান্দ্রিয়ার গভর্নমেন্ট ইন্সপেক্টর হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি মিসর থেকে সিরিয়ায় চলে আসেন। এখানেও তিনি উচ্চস্তরের চাকরি করেন। ইবনুল লুবিদির জন্ম বর্তমান সিরিয়ার আলেপ্পোতে, ১২১০ সালে। মৃত্যু ১২৬৭ সালের পরে।