পরীক্ষায় নকলে এআই চশমা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চীনের বিশ্ববিদ্যালয় পরীক্ষায় নকলের জন্য এআইচালিত স্মার্ট চশমা ব্যবহারের মডেলের এসব চশমা অনেক হালকা ও সাধারণ চশমার মতো দেখতে। শাওমি ও আলিবাবার মতো প্রতিষ্ঠান এসব উন্নত ও আড়ালযোগ্য ডিভাইস তৈরি করছে। একটি আঙটির মতো ছোট রিমোটের সাহায্যে প্রশ্ন স্ক্যান করে এআই সিস্টেমে পাঠানো হয় এবং চশমার লেন্সেই উত্তর ভেসে ওঠে, যা সহজে কারো নজরে পড়ে না।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণায় দেখা গেছে, এআই-সমৃদ্ধ স্মার্ট চশমা ব্যবহার করা এক শিক্ষার্থী ১০০ জনের মধ্যে শীর্ষ পাঁচে স্থান পেয়েছেন। তার গড় নম্বর ছিল ৯২.৫, যেখানে ক্লাসের গড় ছিল ৭২।

এসব ডিভাইসের দাম সাধারণত ২৭০ ডলার থেকে এক হাজার ডলারের বেশি। তাই জিয়ানহুর মতো সেকেন্ডহ্যান্ড মার্কেটপ্লেসে ভাড়া দেয়ার প্রবণতা বেড়েছে, যেখানে মডেলভেদে দৈনিক ৪০ থেকে ৮০ ইউয়ান পর্যন্ত ভাড়া নেয়া হয়। ইন্টারনেট।