দেবীগঞ্জে বিজয় দিবসে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
Printed Edition
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি লুৎফর রহমান, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, দেবীগঞ্জ পৌর জামায়াতের সহকারী পরিচালক আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।