আদমদীঘিতে মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা
Printed Edition
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়া আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় আবদুর রহমান (১৭) নামের এক কিশোর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। আবদুর রহমান আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের স্বপন হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুর রহমান তার মা-বাবার কাছে স্মার্টফোন কিনে দেয়ার দাবি করে। ফোন কিনে না দেয়ায় অভিমানে ওই দিন সকাল ১০টায় বিষপান করলে অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা দেখতে পেয়ে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেলা সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।