অরোরা হাসপাতালের সাথে আল-আরাফাহ্ ব্যাংকের চুক্তি

Printed Edition
artho-2
অরোরা হাসপাতালের সাথে আল-আরাফাহ্ ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

অরোরা স্পেশালাইজড হাসপিটালের সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চিকিৎসাবিষয়ক স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর হয়েছে রোববার হাসপাতালের বোর্ড রুমে।

এই চুক্তির আওতায় আল-আরাফাহ্ ব্যাংকের বোর্ড মেম্বার, ডিরেক্টর, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্য এবং ডেবিট ও ক্রেডিটকার্ডধারীরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ধরনের সেবায় করপোরেট ডিসকাউন্ট সুবিধা পাবেন।

চুক্তিপত্রে অরোরা স্পেশালাইজড হাসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ভাস্কুলার নিউরো-সার্জারি বিভাগের কনসালট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: সামসুল আলম, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিভাগের কনসালট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: মিজানুর রহমান, মেডিসিন ও রিডমাটোলজি বিভাগের কনসালট্যান্ট সহযোগী অধ্যাপক ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ এবং নিউরো-সার্জারি বিভাগের অধ্যাপক কনসালট্যান্ট ডা: মো: মাহফুজুর রহমান।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুল্লাহ আল মামুন, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের এসএভিপি মো: এমদাদুল হক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইন।

এ ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ এবং করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা। প্রোগ্রাম বাস্তবায়নে অরোরা স্পেশালইজড হসপিটালের এক্সিকিউটিভদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ বিন সাত্তার, মনিরুজ্জামান সবুজ ও জাকির হোসাইন মুন্না প্রমুখ। উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত সম্প্রতি অরোরা স্পেশালাইজড হাসপিটাল গুণগত মান অক্ষুণœ ইতোমধ্যে আইএসও ৯০০১ সনদ পেয়েছে।