খালেদা জিয়ার ইন্তেকালে মিরসরাই পীরের শোক

Printed Edition

মীরসরাই দরবার শরিফের পীর ও আন্তার্জাতিক মোফাসসিরে কুরআন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহ-সভাপতি, আল্লামা আব্দুল মোমেন নাছেরী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বেগম জিয়ার গুরুত্ব পূর্ণ অবদান রয়েছে। তার আপসহীন নেতৃত্ব এবং স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই ক্রান্তিলগ্নে তার নেতৃত্ব বড়ই প্রয়োজন ছিল। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানান। বিজ্ঞপ্তি।