স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তায় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অল সমাধান’ চালু
Printed Edition
দেশের স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা খাতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করল আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অল সমাধান’। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটির শুভ উদ্বোধন করা হয়। নাগরিকদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা ও জরুরি মুহূর্তের সব প্রয়োজন এক অ্যাপেই মেটানো এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
‘অল সমাধান’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ অর্ডার করতে পারবেন, যা বিশ্বস্ত ফার্মেসি থেকে সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে দেয়া হবে। জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় অ্যাপটিতে যুক্ত হয়েছে ‘এক ক্লিকে অ্যাম্বুল্যান্স সেবা’। স্বচ্ছ ভাড়া ও দ্রুত বুকিং নিশ্চিত করার মাধ্যমে ২৪/৭ তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্স সুবিধা পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে।
কেবল সেবা গ্রহণই নয়, এই প্ল্যাটফর্মটি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করছে। ডেলিভারি পার্টনাররা এখানে স্বাধীনভাবে কাজ করে উপার্জনের সুযোগ পাবেন। এ ছাড়া অ্যাম্বুল্যান্স মালিক ও চালকদের জন্য রয়েছে স্মার্ট ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে প্রথম পাঁচটি ট্রিপ কমিশন-মুক্ত সুবিধাসহ আরো বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে।
ফার্মেসি মালিকদের জন্য ‘অল সমাধান’ দিচ্ছে ডিজিটাল ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ। প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এবং নিয়মিত অর্ডার প্রসেসিংয়ের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে মিলছে। এ ছাড়া মাত্র ৩০০ টাকার প্রো-ভার্সনের মাধ্যমে স্মার্ট ইনভেন্টরি কন্ট্রোল এবং পাইকারি ক্রয়-বিক্রয়ের সুবিধাও রাখা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে অ্যাপটিতে রয়েছে একটি ফ্রি রক্তদান নেটওয়ার্ক, যা রক্তদাতা ও গ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ সহজ করবে।
‘অল সমাধান’ কর্তৃপক্ষ দেশব্যাপী একটি শক্তিশালী ও নিরাপদ সেবার নেটওয়ার্ক গড়ে তুলতে ফার্মেসি মালিক, ডেলিভারি পার্টনার এবং অ্যাম্বুল্যান্স সার্ভিস প্রোভাইডারদের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি।