ব্রেন স্ট্রোকে ববি শিক্ষার্থীর ইন্তেকাল

Printed Edition

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ ইন্তেকাল করেছেন। শুক্রবার গৌরনদীর নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

বিভাগীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে ইমতিয়াজকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে গত ১ এপ্রিল তাকে গৌরনদীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল সকালে বাড়িতে অবস্থানকালেই তিনি ইন্তেকাল করেন।