জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমে সিলমোহর!

Printed Edition
binodon-5
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেমে সিলমোহর!

বিনোদন প্রতিবেদক

সাবেক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির সম্পর্ক এখন সবার নজরে। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকে কেটির প্রতি মজে উঠতে শুরু করেছিলেন ট্রুডো। যদিও এতদিন তাদের সম্পর্ক গোপন ছিল, এ প্রথমবার তাদের একসাথে দেখা যাচ্ছে। অবশেষে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তারা একটি আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সাথে মধ্যাহ্নভোজে যোগ দিয়ে এই জুটি তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। জাস্টিন ট্রুডো এক্স-এ কিশিদার সাথে বৈঠকের একটি ছবি শেয়ার করে লিখেছেন, আপনাকে দেখে দারুণ লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সাথে বসে কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। ফুমিও, আপনার বন্ধুত্বের জন্য এবং আন্তর্জাতিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার প্রতি এবং সবার জন্য একটি উন্নত ভবিষ্যতের প্রতি আপনার অব্যাহত প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।’ গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় কেটি ও জাস্টিন চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন। এবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতে হাজির হয়েছেন তারা। ছবিগুলো প্রকাশ হতেই তোলপাড় উঠলো নেটদুনিয়ায়। আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন কিশিদা। এই খবর শোনাতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে।

কিছু লোক এই সম্পর্ককে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছেন, আবার কেউ কেউ এটাকে একটি উন্মুক্ত ও আধুনিক সম্পর্ক হিসেবে স্বাগতম জানাচ্ছেন। এবার তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর প্রশ্ন হলো, এই জুটি কি ভবিষ্যতে আরও একসাথে থাকবে? কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর এই সম্পর্ক কি কেবল একটি রোমান্টিক সময় কাটানো নয়, নাকি এরা আরও গভীর সম্পর্কে এগিয়ে যাবে? সবার নজর রয়েছে তাদের ভবিষ্যৎ পদক্ষেপে।