আল-আরাফাহ্ ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের-এ নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআইর প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফরহাদ হোসেন।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ আজ শেষ হবে। বিজ্ঞপ্তি।