এক বছরে ইসলামী ব্যাংকে আমানত বেড়েছে ৫০ লাখ
Printed Edition
ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এক বছরেই উপশাখাসমূহের আমানত বেড়েছে তিন হাজার সাত শত কোটি টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ ৮৩ হাজার কোটি টাকা। রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংক ১৮ বছর ধরে শীর্ষে রয়েছে।
গত এক বছরে এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৬ হাজার কোটি টাকা। ইসলামী ব্যাংকের বর্তমান গ্রাহকসংখ্য তিন কোটি; গত এক বছরে বেড়েছে ৫০ লক্ষ। ইসলামী ব্যাংক বর্তমানে চার শ’ শাখা, দুই শ ৭১ উপশাখা, দুই হাজার সাতশত ৮৮টি এজেন্ট আউটলেট ও তিন হাজার ৪০টি এটিএম/সিআরএম বুথের সর্ববৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।
গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানোনো হয়। ব্যাংকের এমডি মো: ওমর ফারুক খাঁন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাডিশনাল এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল এমডি মো: আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম। স্বাগত বক্তব্য দেন ডিএমডি মো: মাহবুব আলম। অনুষ্ঠানে ডিএমডি মো: রফিকুল ইসলাম ও কে এম মুনিরুল আলম আল-মামুন উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও দুই শত ৭১টি উপশাখার ইনচার্জরা অংশ নেন। বিজ্ঞপ্তি।