লালমোহনে ১৮০০ জেলের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহনে জেলেদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মৎস্য অফিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের মধ্যে ১২ কেজি আটা, ১০ কেজি তেল, ৪ কেজি চিনি, ৮ কেজি ডাল, ৪ কেজি লবণ ও ১৬ কেজি আলু, উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোট এক হাজার ৮০০ জেলেদের মধ্যে ছয় আইটেম খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উক্ত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আকন্দ, পশুসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আহসান উল্যাহ, কোস্টগার্ডের পিও সোহেল রানা, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম।