তাহিরপুরে গাঁজাসহ ২ জন আটক
Printed Edition
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুরে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ফাহিমা বেগম (৪৫) নামে মাদককারবারি ও মোটরসাইকেল চালক ময়না মিয়াকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ফাহিমা বেগম (৪৫) উপজেলার সোলেমানপুর গ্রামে শওকত আলীর স্ত্রী ও মোটরসাইকেল চালক ময়না মিয়া নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই পংকজ দাশ ফোর্স নিয়ে আনন্দনগর এলাকার বৌলাই নদীর উত্তরপাড়ে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা এক কেজি ৭০০ গ্রাম গঁাঁজা, একটি লাল রংয়ের ১০০ সিসি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান এক লাখ ২০ হাজার ৪০০ টাকা।
তাহিরপুর থানা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, এসআই পংকজ দাশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পর আসামিদ্বয়কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।