রাণীনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Printed Edition

রাণীনগর (নওগঁাঁ) সংবাদদাতা

নওগঁাঁর রাণীনগরে রুবাইয়া (২৩) নামে এক প্রবাসী স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহতথ্যা করেছেন। গতকাল সকালে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রুবাইয়া উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের সৌদি-প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল রাখালগাছী গ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলাম রিপনের ২য় মেয়ে পাশ্ববর্তী মালশন গ্রামের সৌদি-প্রবাসী নাজমুল ইসলামের সাথে প্রায় তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পর নাজমুল সৌদিতে চলে গেলে রুবাইয়া বেশি সময় বাবার বাড়িতেই অবস্থান করতো। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়িতে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহতথ্যা করে বলে রুবাইয়া এমন গুঞ্জন চলছে। এ সময় বাড়িতে কেউ ছিলো না। ব্যবসায়ী বাবা তার প্রতিষ্ঠান থেকে ইফতারের কিছু পর বাড়িতে এসে দেখতে পায় রুবাইয়া ঘরের দরজা বন্ধ করে রেখেছে। তাকে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে রুবাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বলে জানান রুবাইয়ার বড় ভগ্নীপতি মোস্তাফিজুর রহমান। পরে রাণীনগর থানায় খবর দিলে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে রাণীনগর থানায় রুবাইয়ার বাবা মাজেদুল ইসলাম রিপন বাদি হয়ে একটি ইউডি মামলা করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ইউডি মামলার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগঁাঁ মেডিক্যাল কলেজ হাসপালে প্রেরণ করি। পারিবারিক কিছু অশান্তি ও অত্যধিক জেদের বসত রুবাইয়া গলায় দড়ি দিয়ে আত্মহতথ্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।