কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

Printed Edition

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ৪৫০ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ বৃত্তি দেয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভুঞা উপজেলার ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাদরাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আবরার ফায়াজের হাতে ল্যাপটপ ও অপর ৪৪৯ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।