শ্বশুরের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন যুবক

Printed Edition

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রুবেল খলিফা (৩৫) নামে এক যুবক। তার স্বজনদের অভিযোগ পাওনা টাকা চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে ওষুধ সেবন করিয়ে হত্যা করেছে শ্বশুর ইউনুস হাওলাদার। গত সোমবার দুপুরে বরগুনা জেলার বেতাগী থানার লক্ষ্মীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল খলিফা মঠবাড়িয়া উপজেলার পাটাকাটা গ্রামের মৃত মনতাজ খলিফার ছেলে।

বরিশালের কোতোয়ালি মডেল থানার সুরতাহাল সূত্রে জানা যায়, মৃত খলিফা (৩৫) দুবাই প্রবাসী ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে নিজ গ্রামে আসে। আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগতে ছিলেন। ৮ মার্চ শ্বশুরবাড়ি থাকা অবস্থায় বসত ঘরের বাথরুমে গিয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে। তাৎক্ষণিক মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করলে। ভিকটিমকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ বিভাগীয় প্রধান ফরেন্সি মেডিসিন বিভাগে প্রেরণ করা হয়।

নিহতের স্ত্রী সনিয়া আক্তার জানান, আমার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। যাতে আমার বাবার থেকে তারা সুবিধা নিতে পারে।