চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে ধর্মঘট
Printed Edition
আলজাজিরা
চেক টেলিভিশন (সিটি) এবং চেক রেডিওর (সিআরও) অর্থায়নব্যবস্থাকে সরাসরি সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাতিল করার দাবিতে চেক প্রজাতন্ত্রের পাবলিক মিডিয়ার কর্মীরা এক দিনের ‘সতর্কতামূলক’ ধর্মঘট পালন করেছেন।
রাজধানী প্রাগে চেক টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে ওই ধর্মঘট অনুষ্ঠিত হয়। আগের দিন একই দাবিতে সেখানে আরেকটি বড় সমাবেশ হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। চেক প্রজাতন্ত্র সরকার দেশটির পাবলিক মিডিয়ার স্বাধীনতাকে হুমকিতে ফেলছে অভিযোগ তুলে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।