অস্ট্রেলিয়ার প্রস্তুতি জিম্বাবুয়ে সফরে : জয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামউ ২৮ জুন একমাত্র টেস্টে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে সর্বশেষ গত বছরের এপ্রিল-মে মাসে টেস্ট সিরিজ খেলেছিল। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। ২৮ জুন হারারে স্পোর্টস কাব মাঠে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট।

জিম্বাবুয়ে সিরিজকে অস্ট্রেলিয়া সফরের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন মাহমুদুল হাসান জয়। নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও কথা বলেছেন এই ওপেনার। তার মতে, এখন আর শুধু দীর্ঘ সময় ক্রিজে থাকা নয়, বরং পরিস্থিতি বুঝে রান তোলাই মূল ল্য।

তার কথায়, ‘জিম্বাবুয়ে সিরিজটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ ওখানেও কিছুটা একই রকমের উইকেট থাকবে হয়তো অস্ট্রেলিয়ার মতো। সুতরাং ওখানে যদি ভালো পারফর্ম করা যায়, ওখানে যদি ম্যাচটা জিততে পারি, তাহলে দল এবং নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে; যা অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো করার েেত্র কাজে লাগবে।’

নিজের পারফরম্যান্স নিয়ে আরো ধারাবাহিক হওয়ার ল্যও জানান তিনি। আয়ারল্যান্ড সিরিজ ও পাকিস্তান সিরিজের কিছু ইনিংস তাকে আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করেন এই ওপেনার। ‘আমি এখন চেষ্টা করছি আরো ভালোভাবে কিভাবে নিজের ব্যাটিংটা করা যায়, আরো দীর্ঘ ইনিংস কিভাবে খেলা যায়। গত আয়ারল্যান্ড সিরিজেও আমার দুটো ইনিংস খুব ভালো ছিল। পাকিস্তান সিরিজের শেষ ইনিংসটাও খুব ভালো ছিল। সুতরাং এই সিরিজে যদি আরেকটা ইনিংস ভালো করতে পারতাম, তাহলে আমার জন্য ও দলের জন্য আরো ভালো হতো।’

সব ফরম্যাটে খেলা নিয়ে জয়ের উক্তি, যখন যে সংস্করণটা আসে, বিপিএল আসলে কিভাবে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করা যায় সেটার চেষ্টা করি, ওয়ানডেতে কিভাবে ভালো গড়ে ব্যাটিং করা যায় সেই চেষ্টা করি। এখন আমি যদি টেস্টে ভালো পারফর্ম করতে থাকি, তাহলে হয়তো আমার সাদা বলের ক্রিকেটেও সুযোগ আসবে।’

নতুন অধিনায়কে টেস্ট খেলবে জিম্বাবুয়ে

টেস্টে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক বাঁ হাতি পেসার রিচার্ড এনগারাভা। বাংলাদেশের বিপে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। নতুন অধিনায়ক হিসেবে দলে আছেন এনগারাভা। প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে।

গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপে ইনিংস এবং ৭৩ রানের জয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে না খেলা পাঁচজন থাকছেন বাংলাদেশ ম্যাচে। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাদেভেরে এবং নিউম্যান নিয়ামহুরি। তবে কাউন্টি ক্রিকেটের জন্য দলে নেই সিকান্দার রাজা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দলটিকেই প্রাধান্য দিয়েছে বোর্ড। যথারীতি অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট ম্যাচ মিস করলেও লিটন দাসকে রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ৬, ৯ এবং ১১ জুলাই। হারারে স্পোর্টস কাব মাঠে বাংলাদেশ সময় দেড়টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।