প্রধানমন্ত্রীকে বগুড়া জামায়াতের অভিনন্দন
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া পৌরসভকে সিটি করপোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। জামায়াতে ইসলামী শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধন্যবাদ জানান। একই সাথে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বগুড়াকে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত করা হয়েছিল।
বগুড়ার সার্বিক উন্নয়ন করার জন্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।