বাংলাদেশে কনটেন্ট সার্চ করার প্ল্যাটফর্ম হয়ে উঠছে টিকটক
Printed Edition
আহমেদ ইফতেখার
টিকটকের সার্চ ফিচার এখন বাংলাদেশে কনটেন্ট খোঁজার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে। নতুন বিষয়বস্তু বা আইডিয়া জানতে, নতুন কোনো স্কিল শিখতে কিংবা কোনো বিশেষ খবর খুঁজতে এখন টিকটক ব্যবহার হচ্ছে। কনটেন্টের সাথে নিজেদের সংস্কৃতি, ভাষা ও দৈনন্দিন জীবনের মিল থাকায় বহু দেশের মানুষ যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে।
ভিজুয়াল ও দ্রুত ব্যাখ্যার সুবিধা থাকায় টিকটক একটি ভিডিও-ফার্স্ট সার্চ ইঞ্জিন বা মাধ্যমে পরিণত হচ্ছে। পরীক্ষার প্রস্তুতির উপায়, ট্র্যাভেল প্ল্যানিং, ব্রেকিং নিউজ কিংবা নতুন কিছু শেখা, সব ক্ষেত্রেই ইউজাররা ছোট ভিডিও খুঁজছেন।
বাংলাদেশে টিকটক এখন কেবল বিনোদনের প্ল্যাটফর্ম নয়। টিকটকে গত এক বছরে শিক্ষা, সংস্কৃতি, খাবার, ভ্রমণ, সৌন্দর্য, লাইফস্টাইল, নিউজ এক্সপ্লেইনার এবং দৈনন্দিন ‘হাউ-টু’ বিষয়ক সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার মধ্য দিয়ে মানুষ এখন শেখা, বোঝা ও সংযুক্ত থাকার জন্য টিকটকের দিকে ঝুঁকছে।
বাংলাদেশে গত এক বছরে বেশ কয়েকটি জনপ্রিয় হ্যাশট্যাগ দিয়ে টিকটকে কনটেন্ট সার্চ করা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে #TravelTok সার্চের পরিমাণ বেড়েছে ৬৩%, #FoodTok সার্চের পরিমাণ বেড়েছে ৪০%, #BookTok সার্চের পরিমাণ বেড়েছে ৪১%। আর সবচেয়ে বেশি সার্চ হয়েছে #LearnOnTikTok, যা বৃদ্ধি পেয়েছে ৬৬%। কনটেন্ট খোঁজার ক্ষেত্রে আগ্রহ, জানার ইচ্ছা ও সামঞ্জস্যতা- এই দিকগুলোর ওপর বাংলাদেশের টিকটক ইউজাররা গুরুত্ব দেয়ার দিকটি এই পরিসংখ্যান থেকে উঠে আসে।
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড, উমেইস নাভিদ বলেন, ‘কোনো বিষয় বোঝা, দ্রুত তথ্য জানা বা অন্যের কাছে অনুপ্রেরণা খোঁজার জন্য বাংলাদেশে আমাদের কমিউনিটি নিয়মিত টিকটকের সার্চ ফিচারটি ব্যবহার করে আসছে। টিকটকের বিশেষত্ব হলো এর কমিউনিটির অকৃত্রিমতা। এখানে কনটেন্টগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি হয়। তাই সার্চ ফিচারটি কেবল তথ্য খোঁজার জায়গা নয়, বরং নির্ভরযোগ্য দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত হওয়ার একটি মাধ্যম।’
টিকটক নিরাপদ ও দায়িত্বশীলভাবে সার্চ করা বা কোনো কনটেন্ট খোঁজার জন্য চালু করা হয়েছে সার্চ ইন্টারভেনশন। এটি একটি প্রোঅ্যাকটিভ ইন-অ্যাপ অভিজ্ঞতা। কোনো সংবেদনশীল বা অধিক ঝুঁকির বিষয়বস্তু সার্চ করলে এটি ইউজারদের সামনে আসে এবং তাদেরকে নির্ভরযোগ্য ও সহায়ক রিসোর্স দেয়।
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড, আসমা আনজুম বলেন, ‘টিকটকের সার্চ ফিচারটি সেফটি-বাই-ডিজাইন পদ্ধতিতে তৈরি। আর যখন কেউ সাহায্য খোঁজে বা সংবেদনশীল কোনো বিষয়ের মুখোমুখি হয়, তখন তারা সার্চ ইন্টারভেনশনের মাধ্যমে ওয়েল-বিয়িং, নির্ভুলতা ও সামাজিক দায়িত্ববোধের ভিত্তিতে তৈরি দিকনির্দেশনা খুঁজে পাবে।’
মানুষ ক্রমশ ভিজুয়াল, সহজ ও বাস্তবসম্মত বিষয়বস্তুকে গুরুত্ব দিচ্ছে। নতুন কিছুতে আগ্রহ, কোনো তথ্য, আলোচনা কিংবা দৈনন্দিন জীবনের কোনো দক্ষতা শেখা এমন নানা বিষয় সম্পর্কে জানার জায়গা হয়ে উঠেছে টিকটক।
নিজেদের ভাষায় ও নিজেদের কমিউনিটিকে তুলে ধরছে এমন ক্রিয়েটরদের সাথে ইউজাররা এখানে যুক্ত হচ্ছে। দক্ষিণ এশিয়াজুড়ে পণ্য উদ্ভাবন, নিরাপত্তা অবকাঠামো ও স্থানীয় যৌথ উদ্যোগের জন্য টিকটক বিনিয়োগ করে যাচ্ছে। তাই মানুষকে নতুন কনটেন্ট দিতে, জ্ঞান বৃদ্ধিতে এবং অর্থপূর্ণ সম্পৃক্ততা তৈরি করতে, টিকটকের সার্চ একটি কেন্দ্রীয় ফিচার হিসেবেই থাকবে।