কৃষকের ঈদ আনন্দ এবার কাপাসিয়ায়
Printed Edition
বিনোদন প্রতিবেদক
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো জমজমাট ব্যতিক্রমী মজার সব খেলাধুলায়।
এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য কাপাসিয়াকে বেছে নেয়ার কারণ হিসাবে অনুষ্ঠানটির নির্মাতা উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, বাংলাদেশে আমিষ চাহিদা পূরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাকিম আলীর মৎস্য খামার এবং মিসেস জামানের মুরগির খামারের প্রচারণায় চাকরি নামক সোনার হরিণের পেছনে ছোটা তরুণরা ফিরেছিল গ্রামে। তাদের হাতেই ধীরে ধীরে কুটিরশিল্প থেকে আজকে ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্প খাত তৈরি হয়েছে। সম্ভাবনার নতুন কেতন উড়াতেই এবারের কৃষকের ঈদ আনন্দ। কৃষকের ঈদ আনন্দে খেলাধুলার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিষয় নিয়ে নানারকম প্রামাণ্যচিত্র। ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে।