ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস আনার চেষ্টা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মাঠে গতকাল শুরু হয়েছে এবারের নারী এশিয়ান কাপ। পার্থে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে। আগামীকাল বাংলাদেশ দলের প্রথম ম্যাচ সিডনিতে বিপক্ষে। এশিয়ান অন্যতম সেরা দল চীন। ফিফা র্যাংকিংয়ে তারা আছে ১৭তে। সেখানে বাংলাদেশের র্যাংকিং ১১৭। বাংলাদেশ দলের কোচিং স্টাফরা এখন আফঈদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, আলপি, প্রীতি ও সাগরিকাদের মধ্যে লড়াই করার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সে সাথে ভুল ত্রুটি যেন না হয় মাঠে সেদিকেও দীক্ষা দেয়া হচ্ছে। কাল অনুশীলন শেষে গোলরক্ষক মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, আমরা ফুটবলারদের মধ্যে আত্মবিশ^াস বৃদ্ধির চেষ্টা করছি। আমরা জানি চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান শক্তিশালী। তাই সেভাবেই ফুটবলারদের ট্রেনিং করানো হচ্ছে। এই ফুটবলাররা যদি ব্যাসিকটা ঠিক রাখে তাহলে ভুল কম হবে। তাতে গোলহজমও কম হবে। আমরা আমাদের দলের দুর্বলতাগুলো নিয়েও কাজ করছি। যাতে বড় হার না হয়। এরপর উজ্জ্বল জানান, আমাদের এই দলের খেলোয়াড়রা যে মানসিকতা লালন করে তাতে তাদের নিয়ে আগাম কিছু ধারণা করা কঠিন। যেকোনো কিছুই করতে পারে। তারা এই পর্যায়ে ভালো করে আরো বড় পর্যায়ে খেলার সুযোগ কাজে লাগাতে চায়।