পটিয়ায় আগুনে পুড়ল ৮ দোকান

Printed Edition

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বড় গুদামসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। গতকাল ১৪ ডিসেম্বর সকালে উপজেলার গৈড়লার টেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মো: পারভেজ সওদাগরের দোকান, মনু বেকারি ও সেলিম বেকারি, সেলিম সওদাগরের দোকান, সেলিম সওদাগরের একটি গুদাম ও একটি সেলুন সম্পূর্ণ ভস্মীভূত হয়।

পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রাজেশ বড়–য়া বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।