ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nitto-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

এক বিকেলে মেরিন্তারা তার প্রিয় প্রবীণ বন্ধু কাঁকড়া-কবিকে সাথে নিয়ে ডুবে যাওয়া জাহাজের সেই কবরস্থানের দিকে রওনা হয়। কাঁকড়া-কবির ছিল এক জোড়া বিশাল দাঁড়া, যা দিয়ে সে সাবধানে এবং স্রোতের বিপরীতে পথ চলতে পারে। আর,তার মাথাভর্তি ছিল শত বছরের পুরনো ছড়া, কবিতা, গান। আর যতো সব সতর্ক বাণী।

‘মেরিন্তারা, এত দ্রুত সাঁতরাচ্ছো কেন কেন? ভাঙা জাহাজের কবরস্থান তো আর সরে যাচ্ছে না। সেটি যথাস্থানেই থাকবে, যদি না উপরের কেউ তুলে নিয়ে না যায়।’ কাঁকড়া-কবি তার ছোট পাগুলো দিয়ে দ্রুত চলার চেষ্টা করে। কিন্তু সাগরকন্যার সন্তরণের সাথে তাল মিলাতে পারে না সে। কাঁকড়া-কবি অবশ্য তার বড় পা দু’টি এই সন্তরণের সময় তেমন কোনো কাজে ব্যবহার করে না। এ দু’টি সে ব্যবহার করে কোনো কিছু চিমটি দিয়ে ধরার কাজে। চিমটি দিতে কাঁকড়ার কোনো জুড়ি নাই। (চলবে)