এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গল্প: আম-আঁটির ভেঁপু
Printed Edition
মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প: আম-আটিঁর ভেঁপু’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৯। দুর্গার হাতে নারিকেলের মালায় কী ছিল?
(ক) নারিকেল (খ) আম
(গ) জাম (ঘ) লিচু
১০। অপু তার খেলনাগুলো লুকিয়ে রাখে কেন?
(ক) ভয়ে (খ) ইচ্ছে করে
(গ) চুরির ভয়ে
(ঘ) বন্ধুদের না দেওয়ার জন্য
১১। দুর্গা কাঁঠাল তলায় দাঁড়িয়ে অপুকে ডাকছিল কেন?
(ক) মায়ের খোঁজ নিতে
(খ) তেল-নুন আনার জন্য
(গ) আম খাওয়ার জন্য
(ঘ) খেলা করার জন্য
১২। দুর্গার ডাক শুনে অপু কড়িগুলো লুকিয়ে ফেলল কেন?
(ক) না দেওয়ার জন্য
(খ) ভয়ে
(গ) হিংসা করে
(ঘ) মায়ের জন্য
১৩। দুর্গা অপুর কাছে মায়ের ঘাট থেকে আসার কথা জানতে চাইল কেন?
(ক) রান্নার জন্য
(খ) আম খাওয়ার জন্য
(গ) ভাত খাওয়ার জন্য
(ঘ) তেঁতুল খাওয়ার জন্য
১৪। ‘রোয়াক’ শব্দের অর্থ কী?
(ক) উঠান (খ) ঘর
(গ) মাঠ (ঘ) বারান্দা
১৫। অপু তেল ও নুন আনতে চাইল না কেন?
(ক) রাগ করে
(খ) ভয়ে
(গ) মায়ের কারণে
(ঘ) কথা না শোনার কারণে
১৬। তেলের ভাঁড় ছুঁলে মা মারবে কেন?
(ক) না জানানোর কারণে
(খ) কুসংস্কারের কারণে
(গ) অপচয়ের কারণে
(ঘ) কথা না শোনার কারণে
১৭। অপু ছোট টিনের বাক্সটি খুলল যে কারণে-
র. খেলার জন্য
রর. ভেঁপু বাঁশির জন্য
ররর. মাটির পুতুলের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর
(গ) র ও রর (ঘ) রর ও ররর
১৮। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে মারা যান?
(ক) ১ জুন (খ) ১ জুলাই
(গ) ১ আগস্ট (ঘ) ১ সেপ্টেম্বর
উত্তর: ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. খ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ।