এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্য : বই পড়া গদ্য: আম আঁটির ভেঁপু

Printed Edition
sy-2
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী ঢাকা

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্য : বই পড়া’ থেকে আরো ৫টি এবং ‘গদ্য: আম আঁটির ভেঁপু’ থেকে ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

গদ্য : বই পড়া

২৬। ‘সাহিত্য’ শিক্ষার সর্বপ্রধান বিষয়টি সন্দেহাতীত হলেও বিমুখতার কারণ-

র) প্রত্যক্ষ প্রাপ্তি যোগ নেই

রর) সময়ের অপচয় বলে বিবেচ্য

ররর) জৈবিক অস্তিত্ব অগ্রাধিকারে বিবেচ্য

নিচের কোনটি সঠিক?

ক) র

খ) রর, ররর

গ) র, ররর

ঘ) র, রর ও ররর

২৭। আমাদের দেশের লোকে বই পড়ার প্রতি আগ্রহী নয়- এর কারণ কী?

ক) আর্থিক অনটন ও সুফল সম্বন্ধে সন্দিহান হওয়ায়

খ) শিক্ষার ত্র“টি ও অজ্ঞতার কারণে

গ) অর্থের প্রতি লোলুপদৃষ্টি ও নিরক্ষরতার জন্য

ঘ) জীবনকে সুন্দর ও মহৎ করতে না চাওয়ায়

২৮। ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করলে পাই-

ক) বিদ্যা গেলানো ও স্বশিক্ষিতরূপে গড়ে তোলা

খ) শিক্ষার্থীকে পথ দেখিয়ে দেয় ও সুশিক্ষিত রূপে গড়ে তোলা

গ) নোট দেয় এবং মুখস্থ বিদ্যার ওপর গুরুত্বারোপ

ঘ) শিক্ষার বিস্তার করা ও বৃত্তিকে জাগ্রত করে

২৯। ‘আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না’ প্রাবন্ধিকের এ উক্তিটিকে বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায়-

ক) শিক্ষক আন্তরিকতার সঙ্গে শিক্ষা দেন না

খ) শিক্ষা অর্জনের বিষয়

গ) দাতার চেয়ে গ্রহীতার ভূমিকা

ঘ) শিক্ষার জন্য লাইব্রেরি দরকার

৩০।‘সাহিত্যচর্চা শিক্ষার প্রধান অঙ্গ’ কিভাবে?

ক) সাহিত্য মনের আকাশ দেখার সুযোগ করে দিতে পারে

খ) সাহিত্য আনন্দ দানের মাধ্যমে মানুষকে সজীব ও প্রাণবন্ত করে

গ) সাহিত্য মানুষকে তার শিক্ষা দিয়ে মহান করে

ঘ) সাহিত্য নিজে নিজে শিক্ষিত হবার সুযোগ করে দেয়

উত্তর: ২৬. গ, ২৭.ক, ২৮. গ, ২৯. খ, ৩০. ঘ।

গদ্য : আম আঁটির ভেঁপু

১। অপু ও দুর্গা কেমন পরিবারের শিশু?

ক) সঙ্কটাপন্ন পরিবারের

খ) নিম্নবিত্ত পরিবারের

গ) হতদরিদ্র ছিন্নমূল পরিবারের

ঘ) ছিন্নমূল পরিবারের

উত্তর : ১.খ।