সানাউল্লাহর বাঁচার আকুতি

Printed Edition

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

সমাজের বিত্তবান ও সব শ্রেণী-পেশার মানুষের একটু সহযোগিতায় বাঁচতে পারে একটি শিশুর প্রাণ। শিশুটির নাম সানাউল্লাহ (৪)। পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া গ্রামের শাহিন ফকিরের ছেলে।

সানাউল্লাহ দাদা আয়নাল ফকির জানান, সানাউল্লাহ জন্মের ৯ মাস পরে তার মা মারা যায়। বাবা অন্যত্র বিয়ে করায় কোনো খোঁজ খবর রাখে না। বর্তমানে আমার তত্ত্বাবধানে রয়েছে। সানাউল্লাহ জন্মের সাত মাস পরে তার মাথা স্বাভাবিকের তুলনায় আস্তে আস্তে বড় হতে থাকে। বর্তমানে তার মাথা অস্বাভাবিক বড় হয়ে গেছে। মাথার ভারে সে বিছানায় শয্যাশায়ী, হাঁটা চলাসহ কোনো কাজ করতে পারে না।

বরিশাল সংশ্লিষ্ট বিভাগের একাধিক বার চিকিৎসকের পরামর্শ নেয়া হয়েছে। তারা জানিয়েছে শিশুটির ব্রেনে পানি জমার কারণে মাথায় স্বাভাবিক আকারের তুলনায় বড় হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশনের মাধ্যমে শিশুটির সুস্থ করা সম্ভব। এ জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। গরিব ও অসহায় দাদার পক্ষের এ টাকা জোগাড় করা প্রায়ই অসম্ভব। এ জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা : আয়নাল ফকির, বিকাশ নম্বর (নিজস্ব) (০১৮৫৯ ৫৭১ ৩৬৭), নগদ নম্বর (নিজস্ব) (০১৩২৩ ৪৩৬ ৭৪২)।