জিসিসি-ইরান স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব ইরাকের

Printed Edition

আলজাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি বড় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন জানিয়েছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) আটটি দেশ এবং ইরানের মধ্যে বিদ্যমান দ্বিমত দূর করতে ইরাক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিযান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ হয়ে যাওয়ার কারণে ইরাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এই সঙ্ঘাতের জেরে ইরাক এক প্রকার পরোক্ষ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল।

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচির সাথে এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন।