বিকেএসপির কৃতী প্রশিক্ষণার্থীদের সম্মাননা
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রশিক্ষণার্থীদের ২০২৫ সালে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান উদ্দেশ্যে কৃতি প্রশিক্ষণার্থীদের বাৎসরিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানটির আয়োজর করা হয়। শনিবার বিকেলে গণমাধ্যমকে জানান বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুজ্জামান।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মানসূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন। ক্রিকেট বিভাগের নিশিতা আক্তার নিশিকে ২০২৫ সালের সার্বিক বিচারে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্ল ও বিকেএসপি ব্লেজার প্রদান করা হয়। অপরদিকে এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতিস্বরূপ ৭২ জনকে বিকেএসপি কালার, ইনসিগনিয়া প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
তারা হলেন- অ্যাথলেটিক্সের তামিম হোসেন, সিয়াম ইসলাম, হাফিজুর রহমান, মাহিদুল হাসান, নিয়ামুল শেখ, কবির হোসাইন, শিপন মিয়া, জিসান শেখ, দেলোয়ার হোসেন সাঈদী, সানজিদা আফরিন পরশ মণি, মিম আক্তার, তাসমিয়া হোসেন ও রবিউল ইসলাম হাসিব। বাস্কেটবলে ফয়সাল হোসেন ও ফাহাদ রহমান। ফুটবলে- স্বপ্না রানী, নবীরন খাতুন, কানম আক্তার, রুপা আক্তার, অয়ন্ত বালা মাহাতো ও ফোরদৌসী আক্তার সোনালী। সাঁতারে- জুঁই আক্তার, মনির খান তন্ময়, মাইসা আক্তার মীম, পলি খাতুন, মেহেদী হাসান ও নন্দিনী পাহান। টেবিল টেনিসে- আবুল হাসেম হাসিব, খই খই সাই মার্মা, মুসরাত জাহান সিগমা।