মুক্তিপণ দিয়ে ফিরলেন শ্যামনগরের ৭ জেলে

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে অপহরণের দুই দিন পর এক লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে ঘরে ফিরেছেন শ্যামনগরের সাত জেলে। গত সোমবার দুপুর ও বিকেলে বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা পৌঁছানোর পর জলদস্যুরা তাদের ছেড়ে দেয়। পরে গত মঙ্গলবার তারা লোকালয়ে ফিরে আসেন। গত রোববার সকালে সাতীরা রেঞ্জের মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা ও হেতালবুনি খালে কাঁকড়া শিকার করতে গেলে জলদস্যুরা তাদের অপহরণ করে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ফিরে আসা জেলেরা হলেন- শ্যামনগরের দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ, ইব্রাহিম হোসেন, আনারুল ইসলাম, নাজমুল হক, শামিম হোসেন, আনোয়ার হোসেন ও মুজিবুল হোসেন।