সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন ৯ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান
Printed Edition
কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এফভিএম) তিন শিক্ষাবর্ষের ৯ জন কৃতী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড-২০২৬। শনিবার ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি, সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের যৌথ উদ্যোগে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’ উদযাপন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো-ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক (ঠবঃবৎরহধৎরধহং: এঁধৎফরধহং ড়ভ ঋড়ড়ফ ধহফ ঐবধষঃয)। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য শোভাযাত্রা, ছাত্রছাত্রীদের পোস্টার প্রতিযোগিতা, আলোচনাসভা এবং কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। বিজ্ঞপ্তি।