বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামের সুপারভাইজর ও গবেষকদের মতবিনিময়

Printed Edition

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) কর্তৃক আয়োজিত ‘সুপারভাইজর-রিসার্চার মিট’ গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫বি সেশনের এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য আয়োজন করা এ অনুষ্ঠানটি নতুন গবেষক ও সুপারভাইজরদের মধ্যে পরিচিতি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে। সেশনে অংশগ্রহণের মাধ্যমে গবেষক ও সুপারভাইজররা নিজেদের গবেষণা শিরোনাম চূড়ান্ত করেন। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষক ও সুপারভাইজরদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও এ অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, ২০২৪-২০২৫বি সেশনের সব গবেষক, তাদের সুপারভাইজর এবং কো-সুপারভাইজররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।