ইউক্রেনকে দুই মাসের মধ্যে দনবাস ত্যাগের আলটিমেটাম রাশিয়ার
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ইউক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বা আলটিমেটাম দিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানিয়েছেন, এই সময়ের মধ্যে সেনা সরিয়ে না নিলে ভবিষ্যতে যেকোনো শান্তি আলোচনায় আরো কঠিন ও ‘ভিন্নধর্মী’ শর্তের মুখোমুখি হতে হবে কিয়েভকে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এ এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বুচা সামিটে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া মূলত যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চাইছে যে, তারা আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চলটি সামরিক শক্তি প্রয়োগ করে পুরোপুরি দখল করে নেবে। এর ফলে পরবর্তী আলোচনাগুলোতে মস্কো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে। জেলেনস্কি ােভ প্রকাশ করে বলেন, ‘রাশিয়ার এই ধরনের পরিকল্পনা কেউ বিশ্বাস করতে পারে দেখে আমি অবাক হচ্ছি।’
দনবাস অঞ্চলের ভবিষ্যৎ সার্বভৌমত্ব এখন ইউক্রেন-রাশিয়া সঙ্কটের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনাগুলোতে এই অঞ্চলটি নিয়ে উভয় পই অনড় অবস্থানে রয়েছে। রাশিয়া চায় দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ, অন্য দিকে জেলেনস্কি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে, ভূখণ্ডগত অখণ্ডতা রায় তারা কোনো আপস করবে না।