আইএইউপির এশিয়া প্যাসেফিক অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

মালয়েশিয়ার পুত্রজায়াতে অনুষ্ঠিত আইএইউপি (ওঅটচ) এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান। গতকাল পুত্রজায়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজন করেছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (ওঅটচ)।

‘বিশ্বব্যাপী সংযোগ, সম্মিলিত প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন।

প্রধান বক্তা হিসেবে ড. মো: সবুর খান উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল : একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে টেকসই আঞ্চলিক উন্নয়ন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত পাঠদান নির্ভর কাঠামোর বাইরে এসে উদ্যোক্তাবান্ধব, উদ্ভাবন ভিত্তিক এবং সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা কেবল চাকরিপ্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি।