বায়ুদূষণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি

Printed Edition
3rd-3
‘ঝরাপাতা প্রজ্বলন বন্ধের দাবিতে ঢাবি ভিসির নেতৃত্বে বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে র‌্যালি করে : নয়া দিগন্ত

‘ঝরাপাতা প্রজ¦লন বন্ধ করুন’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নির্মল বায়ু এবং বাসযোগ্য সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয় আরবরিকালচার সেন্টার, ডাকসু, গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং পরিবেশ সংসদ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।

আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদ কামাল অনিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালী উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ সংরক্ষণের বিষয়টি একটি নির্দিষ্ট অনুষ্ঠান কিংবা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এটি একটি অভ্যাস। পরিবেশ সংরক্ষণের বিষয়কে আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। পরিবেশ ও প্রকৃতিকে ভালোবেসে এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মল চত্বরের সবুজায়ন, শতবর্ষী গাছ চিহ্নিতকরণ, পাখিদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণসহ আমরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। গত বছরের মতো এবারো নববর্ষ উদযাপন অনুষ্ঠানে আতশবাজি না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। ঝরাপাতা প্রজ্বলন বন্ধের ক্ষেত্রেও তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষা আমাদের অস্তিত্ব রক্ষার অংশ। এ ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিজ্ঞপ্তি।