দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থার নির্দেশ
সর্বস্তরে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সর্বস্তরে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দিনের বেলায় বাসার জানালার পর্দা সরিয়ে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান।
বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে বলেছেন, দেশী-বিদেশী শিকদের সমন্বয়ে দেশের ভাষা শিাকেন্দ্র খুলতে হবে। যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে কিভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব বলেন, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয় সেজন্য স্বল্প সুদে ব্যাংকঋণ ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।
এ দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি নিশ্চিত করেছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
মন্দির সংস্কার : এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ নির্বাচনী আসনে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলে জানান অতিরিক্ত প্রেসসচিব। তিনি বলেন, নির্বাচনের প্রচারণার সময় ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যান্সার হাসপাতালের কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে, যা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কারকাজ শনিবার থেকে শুরু করতে বলেছেন তিনি। সংস্কারকাজ শুরুর দিন বেলা ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন বলে রুমন জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের প্রোপটে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। নিজ দফতরের বিদ্যুতের ব্যয় ইতোমধ্যে অর্ধেকে নামিয়েছেন প্রধানমন্ত্রী। করণীয় নির্ধারণ করতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানের জন্য ১২টি জরুরি নির্দেশনা জারি করেছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচনা হয়েছে। জ্বালানি এখন সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আমরা বেশ সমস্যায় পড়ে যাবো। এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়।
কমিটির প্রধান অর্থমন্ত্রীকে করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মূলত আর্থিক ব্যাপারগুলো দেখবেন তিনি।
বিদ্যুৎসাশ্রয়ী হওয়ার নির্দেশ : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের করে অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে এই উদ্যোগ নেন বলে জানান তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন ।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। তিনি অফিসে এসে নিজের করে ৫০ শতাংশ লাইটের সুইচ অব করে দেন এবং এসির বিদ্যুৎপ্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কে মন্ত্রিসভায় বৈঠকে প্রবেশ করেই করে অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দফতর। এই দফতরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।
অতিরিক্ত প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রীর এই ব্যক্তিক্রমী উদ্যোগের পরে তার দফতরের সব কে তাৎণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবার প্রতি প্রধানমন্ত্রী পরামর্শ রেখেছেন।
আতিকুর রহমান রুমন আরো জানান, বুধবারের ক্যাবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎসাশ্রয়ে প্রধানমন্ত্রীর প থেকে বিশেষভাবে পরামর্শ দেয়া হয়। বিদ্যুৎসাশ্রয়ে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে কার্যত আরো কী কী পদপে নেয়া যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন।