শালিখায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
Printed Edition
শালিখা (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শালিখা উপজেলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাত লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন দফতরের ফিল্ড অফিসার সাকায়েত হোসেনের বিরুদ্ধে। কুশখালী গ্রামের আব্দুর মান্নানের ছেলে আব্দুর রহমান বুধবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
আবদুর রহমান জানান, ২০২০ সালের ১৩ মার্চ যুব উন্নয়ন অধিদফতরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাকায়েত হোসেন তার কাছ থেকে আট লাখ ৮০ হাজার টাকা নেন। পরে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেয়ার অঙ্গীকারনামা (স্ট্যাম্প) দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি অর্থ ফেরত দিচ্ছেন না; বরং টাকা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন আব্দুর রহমান।