ইউআইইউতে সেমিনারে ‘ভিশন ফর আ বেটার বাংলাদেশ’ শীর্ষক নীতিপত্র উপস্থাপন
Printed Edition
ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (টওট)-এ গতকাল ‘ভিশন ফর আ বেটার বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ্য ফিউচার ইনস্টিটিউট (যুক্তরাজ্য) এবং টওট-এর অর্থনীতি বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে ‘ঠরংরড়হ ভড়ৎ ধ ইবঃঃবৎ ইধহমষধফবংয : অ ঢ়ড়ষরপু ৎড়ধফসধঢ় ভড়ৎ ঃৎধহংভড়ৎসধঃরড়হধষ মড়াবৎহধহপব’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ পলিসি পেপার উপস্থাপন করা হয়, যা ছয়টি দেশের ২০ জনেরও বেশি বিশেষজ্ঞের যৌথ গবেষণার ফল। এই প্রতিবেদনে বাংলাদেশে কার্যকর শাসনব্যবস্থা গড়ে তোলা, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সুসংগঠিত ও প্রমাণভিত্তিক রূপরেখা তুলে ধরা হয়েছে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ফিউচার ইনস্টিটিউটের পরিচালক রাইয়ান আজমি। তিনি বলেন, এই নীতিপত্রের মূল লক্ষ্য হলো ন্যায়বিচার, জবাবদিহিতা, মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করা।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ড. কে এম কবিরুল ইসলাম, টওট-এর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, কর্নেল আশরাফ আল দীন (অব:) এবং নর্থসাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো: ওমর নাসিফ আবদুল্লাহ। এ ছাড়াও অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহদি, টওট-এর বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।