ইবনে সিনার ইফতার মাহফিল সিলেটবাসীদের মিলনমেলা
Printed Edition
সিলেট ব্যুরো
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ইবনে সিনার আজকের ইফতার মাহফিল সিলেটবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে রাজনীতিবিদসহ সিলেটের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেছেন। এটাই সম্প্রীতির সিলেট। গতকাল মঙ্গলবার নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড কর্তৃক আয়োজিত সুধীজনদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা হাবিবুর রহমান বলেন, দ্বীন কায়েম করা আমার দায়িত্ব নয়। সেটা আল্লাহ চাইলে হবে। কিন্তু আমাদের দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, তবে অবশ্যই আমাদেরকে মুত্তাকী হতে হবে এবং জিহাদ করতে হবে।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: ইসমাইল পাঠওয়ারী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক এনামুল হক জুবেরসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব নুরুজ্জামান বিন সাঈদ মাদানি।