বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Printed Edition
বায়তুশ শরফের রাহবার শাহ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, মহানবী (সা:) বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য পৃথিবীতে আসেননি। তিনি এসেছিলেন সারা বিশ্বজগতের জন্য। কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহতায়ালা দ্বীনকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ রূপদান করেছেন। বন্ধ করে দিয়েছেন নবুওয়ত ও আসমানি কিতাবের দরজা। মহান আল্লাহর নবী (সা:)-কে পৃথিবীর মানবমণ্ডলীর অনুসরণের জন্য সর্বোত্তম নমুনা তথা আদর্শের প্রতীক হিসেবে ঘোষণা করেছেন। তার সব আদেশকে ফরজ, আর সব নিষেধকে হারাম ঘোষণা করেছেন। তার আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত আছে সব মানুষের মুক্তি ও কল্যাণ।
তিনি গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানে বায়তুশ শরফ কমপ্লেক্সস্থ জব্বারিয়া আদর্শ মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক মাহফিলে এ কথা বলেন।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মাস্টার শাহ্ আলমের সভাপতিত্বে ও কমপ্লেক্সের সভাপতি আব্দুস শুক্কুরের সঞ্চালনায় মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা শাহজাহান মঞ্জু।
বক্তব্য রাখেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় পরিষদের সদস্য ও রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়া আব্দুর রহিম, মাওলানা কাজী শিহাবুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।