সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২ ৩ জেলে উদ্ধার

Printed Edition

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক দুই অভিযানে গতকাল অস্ত্র ও গোলাবারুদসহ দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তিন জেলেকে উদ্ধার করা হয়।

জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকোপ থানাধীন বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক ডাকাতদের ধাওয়া করে দু’টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ, পাঁচ পিস ইয়াবা ও নগদ এক হাজার ১০০ টাকাসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করে তাদের আস্তানা ধ্বংস করা হয়।

আটককৃত ডাকাত মো: সোহাগ হাওলাদার (৩৫) বাগেরহাটের শরণখোলা এবং বাবুল সানা (৪২) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। উভয়ে দীর্ঘ দিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।

অপর দিকে আরো একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে।

আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।