হাদিসের কথা
রাসূলের প্রতি দরুদ
Printed Edition
আবু হুমাইদ সাইদ রা: থেকে বর্ণিত- সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল সা:! আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব? তখন রাসূলুল্লাহ সা: বললেন, এভাবে পড়বে, ‘হে আল্লাহ! (আল্লা-হুম্মা সাল্লিø আলা মুহাম্মাদিউঁ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইবরাহিমা, ওয়া বারিক আলা মুহাম্মাদিউঁ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বা-রাকতা ’আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ) আপনি মুহাম্মাদ সা:-এর ওপর, তাঁর স্ত্রীদের উপর এবং তাঁর বংশধরদের ওপর রহমত নাজিল করুন, যেরূপ আপনি রহমত নাজিল করেছেন ইবরাহিম আ:-এর বংশধরদের ওপর। আর আপনি মুহাম্মাদ সা:-এর ওপর, তাঁর স্ত্রীদের ওপর এবং তাঁর বংশধরদের ওপর এমনিভাবে বরকত নাজিল করুন যেমনি আপনি বরকত নাজিল করেছেন ইবরাহিম আ:-এর বংশধরদের ওপর। নিশ্চয় আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী।
-বুখারি-৩৩৬৯, মুসলিম-৩/১৭, আহমাদ-২৩৬৬১।