এনআরবি ব্যাংক, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার ও ডাটা এজ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

Printed Edition
artho-4
এনআরবি ব্যাংক, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার ও ডাটা এজ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

গ্রাহক সুরক্ষা ও ব্যাংকিং সেবা উন্নয়নে এনআরবি ব্যাংক পিএলসি ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (ঙঋঝঝ) এবং তাদের লোকাল পার্টনার, ডাটা এজ লিমিটেডের সাথে কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এখন থেকে এনআরবি ব্যাংকের ব্যাংকিং সিস্টেম ওরাকল ফ্লেক্সকিউব ইউবিএস ১৪.৮ সংস্করণে উন্নয়ন করা হবে। এনআরবি ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম ইউবিএস ১৪.৮ চালু হলো, যা ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা জোরদার এবং প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকীকরণের চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান এবং ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: শাহীন হাওলাদার, আনোয়ার উদ্দিন এবং এম রশিদুল হুদা, ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান চিফ বিজনেস অফিসার অসীম তালুকদার এবং ওএফএসসের প্রতিনিধি কে রাজেশ কুমার, সওজাতো জাইন এবং সতীশ কৃষ্ণমূর্তি। বিজ্ঞপ্তি।