মিয়ানমারের প্রতি শি জিনপিংয়ের জোরালো সমর্থনের আশ্বাস
Printed Edition
আলজাজিরা
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্ব ও দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের প্রতি তার জোরালো সমর্থন ও অনুমোদন ব্যক্ত করেছেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা নির্ধারণে বেইজিংয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তারা এই সমর্থন ব্যক্ত করেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং মিন অং হ্লাইংয়ের উদ্দেশে বলেন, তিনি দুই দেশের জনগণের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং সামগ্রিক কৌশলগত সহযোগিতা আরো গভীর করতে চান। ২০২১ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার বিশ্বের বেশির ভাগ দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। তবে মিয়ানমারের এই জান্তা সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী আন্তর্জাতিক মিত্র হিসেবে পাশে দাঁড়িয়েছে চীন।